ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।


শনিবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। বিকেলে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


এর আগে গত ১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑